শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ টঙ্গীর ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে খতিব নিয়োগের বিজ্ঞপ্তি বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ‘জাতীয় পরামর্শ’ সভা চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের শাহজালাল মাজারের দানবাক্স টাকা আবারও গণনা করা হবে আজ নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দেড় লক্ষাধিক, ৭ দিনে ২৬ জনের মৃত্যু জমি বিরোধের জেরে কোরআন বুকে বৃদ্ধার বাড়ি ছাড়ার ঘটনায় নতুন মোড়

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে বলে বিশ্বের সমস্ত মুসলিম দেশকে আহ্বান জানিয়েছেন আহ্বান জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহম্মদ গালিবাফ। শুক্রবার (১০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করে।

মোহাম্মদ গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত কখনোই তেহরানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হবে না। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক (এমওইউ) থেকে সরে আসে, তাহলে ইরান সর্বাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে।

গালিবাফ বলেন, যেকোনো মুহূর্তে আমেরিকানরা এই সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা সর্বাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত আছি। তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব এবং ইরানি জনগণের অধিকার রক্ষা করব।

তিনি আরও বলেন, যুদ্ধের অবসান বিশ্বের দেশগুলোর জন্য অগ্রাধিকার হওয়া উচিত। তবে সবার জানা প্রয়োজন, এই সংঘাত কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না।

এদিকে আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে শনিবার ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সূত্র: আল জাজিরা, আইআরএনএ

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ