শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ টঙ্গীর ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে খতিব নিয়োগের বিজ্ঞপ্তি বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ‘জাতীয় পরামর্শ’ সভা চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের শাহজালাল মাজারের দানবাক্স টাকা আবারও গণনা করা হবে আজ নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দেড় লক্ষাধিক, ৭ দিনে ২৬ জনের মৃত্যু জমি বিরোধের জেরে কোরআন বুকে বৃদ্ধার বাড়ি ছাড়ার ঘটনায় নতুন মোড়

বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর শাখার একটি প্রতিনিধি দল। এ সময় নেতৃবৃন্দ দুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের নেতারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও সামাজিক দায়িত্ব। তারা বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের বিত্তবানদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সড়ক, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোর পাশাপাশি কৃষিখাত পুনরুদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশবাসীর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি বলেছে, সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ