সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ভারতের মনিপুরে ভূমিধসে ৮১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মনিপুর রাজ্যে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। যার মধ্যে ১৮ জন সেনাসদস্য। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং নিশ্চিত করেছেন এ তথ্য।

শনিবার (২ জুলাই) জি নিউজের প্রতিবেদনে জানা যায় খবরটি।

মনিপুর রাজ্যের নোনি জেলায় এই ঘটনা ঘটে। টানা বৃষ্টির কারণে এই ভূমিধস সৃষ্টি হয়। রেলওয়ে নির্মাণ ক্যাম্পের কাছে স্থানীয় সময় বুধবার মধ্যরাতের দিকে এই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

বিরেন সিং জানান, ভূমিধসের ঘটনায় এখনও ৫৫ জন নিখোঁজ আছে। কেন্দ্র থেকে সেনাসদস্যদের পাঠানো হয়েছে। জরুরি বিভাগের সদস্যরাও আছেন, যারা এই ধরনের কাজে বিশেষ প্রশিক্ষিত। আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে সব মরদেহ উদ্ধার করতে পারবো। মাটি এত ভেজা, গাড়ি ঢোকানো সম্ভব হচ্ছে না।

শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেনা কর্মকর্তারাও তার সাথে যান। মুখ্যমন্ত্রী এন বিরেন সিং ঘোষণা দিয়েছেন, প্রত্যেক নিহত পরিবারকে ৫ লাখ ও প্রত্যেক আহতকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার।

ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়া বাকিদের মৃতদেহ উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রত্যন্ত পাহাড়ি এই এলাকায় ভূমিধসের পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হন। তবে প্রবল বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে দেরি হয়। এমনকি প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে ওঠে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ