সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রাজধানীর জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসা ও ইয়াতীমখানা’ শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শিক্ষা কার্যক্রম ও দাপ্তরিক কাজ আরও গতিশীল করতে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে।

পদের বিবরণ ও যোগ্যতা:

১. পদের নাম: নাজেমে তালিমাত (শিক্ষাসচিব)

  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে হাফেজে কুরআন হওয়ার পাশাপাশি দেশের যেকোনো স্বনামধন্য ক্বাওমি মাদরাসা হতে দাওরায়ে হাদীস ও ইফতায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। (মুমতাজ ও সিরিয়াল প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে)।
  • অভিজ্ঞতা: স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে ৩-৫ বছর হাদীস পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া নাযেমে তালীমাত পদে কমপক্ষে ৩ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং কম্পিউটারে পারদর্শী হওয়া আবশ্যক।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

২. পদের নাম: হিসাব কর্মকর্তা (Accountant)

  • শিক্ষাগত যোগ্যতা: সাধারণ শিক্ষায় বি.কম অথবা বিবিএ পাস হতে হবে।
  • প্রযুক্তিগত জ্ঞান: কম্পিউটার পরিচালনায় (MS Word ও Excel) বিশেষ পারদর্শী হওয়া আবশ্যক।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। (মাদরাসাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সাথে নিচের নথিপত্রগুলো সংযুক্ত করতে হবে:

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (বায়োডাটা)।
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
  • সক্রিয় ফোন নাম্বার ও ই-মেইল।

আবেদন জমা দেওয়ার মাধ্যম:

আবেদনপত্র সরাসরি জামিয়া দারুস সুন্নাহর অফিস কক্ষে অথবা নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে:

  • হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৯১৩২৫৫৩৬৫

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:

  • আবেদন জমাদানের শেষ তারিখ ০৩/০২/ ২৬ ইং।
  • সাক্ষাৎকারের সময়: ০৭/০২/২৬  ইং, সকাল ৯টা।
  • সাক্ষাৎকারের স্থান: জামিয়ার অফিস কক্ষ।

ঠিকানা: জামিয়া দারুস্ সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসা ও ইয়াতীমখানা ১/১/এ মীরবাগ, হাতিরঝিল, ঢাকা-১২১৭। বিশেষ প্রয়োজনে যোগাযোগ: ০১৭৮১১১৩৬৩৫

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ