শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের তিন দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে মিরপুর ওয়াবদা গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৯টার দিকে কুষ্টিয়া চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, জামায়াতে ইসলামী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সর্বস্তরের অন্তত ১০ হাজার মানুষ অংশ নেন।

গতকাল সোমবার রাত ১০টার দিকে মরহুমের নিজ গ্রাম ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

গতকাল কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য অসুস্থ হয়ে মারা যান অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

তার এই আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গনে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন স্থানীয় নেতারা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ