সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ভারতে ফের করোনা হাসপাতালে আগুন, ৫ রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে আবারও করোনা (কোভিড ১৯) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার দেশটির ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আগুনে পুড়ে ৫ জন রোগী মারা গেছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ওই আগুন লাগে। তখন হাসপাতালে অন্তত ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে ২৯ জন রোগীকে তাৎক্ষণিকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা তার্কেশ্বর প্যাটেল জানান, আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয় আগুনে ঝলসে, ৪ জন মারা গেছেন ধোঁয়ায় দমবন্ধ হয়ে। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। তিনি জানান, আহত ও অন্যান্য রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়।

সূত্র: এনডিটিভি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ