বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রে গুলি করার মতো ঘটনা ঘটেনি: মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্রে গুলি করার মতো ঘটনা ঘটেনি। সেখানে গুলি চালিয়ে শ্রমিক হত্যা করে পুলিশ বড় অন্যায় করেছে।

সম্প্রতি মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ‘প্রয়োজনে ভারি অস্ত্র ব্যবহারের’ যে ঘোষণা দিয়েছেন তাতেও উদ্বেগ প্রকাশ করেছেন এই বাম রাজনীতিক।

শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুণ্ডামারায় এস আলম গ্রুপের ওই কয়লা বিদ্যুৎকেন্দ্রে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। কর্তৃপক্ষের তরফ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এক পর্যায়ে দুপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এতে পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়।

বিক্ষোভে হতাহতদের স্বজনদের দাবি, পুলিশ বিনা উসকানিতে বিক্ষোভে গুলি চালায়। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘শ্রমিকরা পুলিশের ওপর আক্রমণ করেছে, তাই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে। পুলিশ কখনো আগে গুলি করে না।’

এ ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটি।

শ্রমিক নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রাশেদ খান মেনন বলেন, শ্রমিকরা তাদের অধিকার নিয়ে যে কোনো দাবি তুলতেই পারেন। কিন্তু পুলিশ সেখানে যেভাবে গুলি চালিয়েছে এবং পত্র-পত্রিকায় যেভাবে সংবাদ প্রকাশ পেয়েছে, তাতে অবাক হয়েছি। শ্রমিকরা পুলিশের ওপর আক্রমণ করেনি। তারা কোনো দলীয় ব্যানারেও আন্দোলন করেনি। শ্রমিকরা আন্দোলন করলে অথবা মারমুখি হলেই কি গুলি করতে হবে নাকি? আসলে বাঁশখালীতে গুলি করার মতো ঘটনা ঘটেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ