বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

‘প্রতিশ্রুতির মাত্র ৮ মাসের মাথায় ডিএনসিসির করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মুহা. আতিকুল ইসলাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রতিশ্রুতির মাত্র আট মাসের মাথায় শুরু হলো দেশের সবচেয়ে বড় এক হাজার শয‍্যাবিশিষ্ট ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’ এ করোনা ভাইরাস তথা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম।

তিনি বলেন, নগরবাসীর স্বাস্থ্য সেবার জন‍্যই মহাখালীর এই ভবনটিকে হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মহাখালীতে দেশের সবচেয়ে বড় "ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল" এ করোনা ভাইরাস তথা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল‍্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি, ডিএনসিসির মেয়র মুহা. আতিকুল ইসলামকে সাথে নিয়ে "ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল" এ করোনা ভাইরাস তথা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

ডিএনসিসির মেয়র মুহা. আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনার ফলেই এত অল্প সময়ের মধ‍্যে বাংলাদেশের সবচেয়ে বড় এই "ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল" এ করোনা ভাইরাস তথা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে।

তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন উল্লেখ করে সরকারী হাসপাতালের সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বস্তরের জনপ্রনিধিদেরকে দেশের অভ‍্যন্তরে সরকারী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের জন্য উৎসাহিত করেন।

ডিএনসিসির মেয়র করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ