রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবলীগ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সাইফুল আহমেদ (২৯) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

জানা গেছে,ফেনী শহরে গিয়ে বন্ধুদের সাথে বসে ইফতার করবেন। সেজন্য মোটরসাইকেল নিয়ে রওনা হন দুই বন্ধু। পথে ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে সাইফুল ইসলাম নামের এক বন্ধুর মৃত্যু হয়। নিহত সাইফুল ফুলগাজী সদর ইউনিয়নের কিসমত ঘনিয়ামোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যার দিকে ফুলগাজী সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তার এক বন্ধু মাসুমসহ অপর বন্ধুদের সাথে ইফতার করা ও প্রয়োজনীয় কাজে ফেনীর দিকে আসছিলেন। এ সময় কাজির বাগ মজিদ মিয়ার ব্রিকস ফিল্ডের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ