সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

করোনায় হাজিদের জন্য ভারতের হজ কমিটির নতুন শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হজ কমিটি (এইচসিআই) জানিয়েছে, করোনাভাইরাসের টিকার দুই ডোজ না নিলে ভারতীয় কোনো মুসলিম হজের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে পারবেন না।

এইচসিআই প্রধান মাকসুদ আহমেদ খান বৃহস্পতিবার জানিয়েছেন, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেলের সর্বশেষ নির্দেশনা এটি।

তিনি বলেছেন, যারা এ বছর হজে যাওয়ার জন্য আবেদন করেছেন এবং টিকা নেওয়ার জন্যও আবেদন করেছেন, তারা দ্বিতীয় টিকা নিয়ে হজে যেতে পারবেন।

তবে তিনি এ-ও বলেছেন, এখন পর্যন্ত হজযাত্রীদের ব্যাপারে সৌদি আরবের সঙ্গে সরকারিভাবে কোনো ধরনের যোগাযোগ হয়নি। তাদের অনুমতি সাপেক্ষেই হজে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ