সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

এবার মসজিদুল আকসা থেকে ইফতার সামগ্রী জব্দ করল ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের মসজিদুল আকসা থেকে ইফতার সামগ্রী জব্দ করায় ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করেছেন জেরুসালেমের গ্র্যান্ড মুফতি ও মসজিদুল আকসার ইমাম শেখ মুহাম্মদ হুসাইন। একইসাথে মসজিদের মিনারে যাওয়ার দরজা বন্ধ করে দেয়া এবং আজান বন্ধ করতে লাউডস্পিকারের সংযোগ কেটে দেয়ার অভিযোগও করেন তিনি।

বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ করেন শেখ মুহাম্মদ হুসাইন। বিবৃতিতে তিনি আরো জানান, রমজানের শেষ দিনগুলোতে মসজিদুল আকসায় কথিত ইহুদি সংগঠন 'টেম্পল গ্রুপস' হামলার হুমকি দিয়েছে।

তবে হুমকি সত্ত্বেও 'মসজিদুল আকসা এর চত্ত্বর কলুষিত করতে চাওয়া ব্যক্তিদের জন্য অভেদ্য থাকবে' বলে মন্তব্য করেন শেখ মুহাম্মদ হুসাইন।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণ রুখতে মসজিদুল আকসায় উপস্থিতি জোরদার করার জন্য ফিলিস্তিনিদের প্রতি বিবৃতিতে আহ্বান জানান তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ