মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো হুতিদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আবার হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর যে হামলা চালাচ্ছে, তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি হুতিদের। খবর মেহের নিউজের।

ইয়েমেনে হুতিসমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি মঙ্গলবার এক টুইটার পোস্টে জানান, সোমবারের হামলায় ড্রোনের মাধ্যমে কাসেফ-২ রকেট দিয়ে সফল ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

তিনি বলেন, সৌদি আরবের অব্যাহত সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে এ ধরনের হামলা চালানোর অধিকার ইয়েমেনের রয়েছে।

এদিকে মারিব প্রদেশে সৌদি সামরিক জোটের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ের মধ্যে মার্কিন নির্মিত সৌদি আরবের একটি এমকিউ-৯ ভূপাতিত করা হয়েছে। জেনারেল সারিয়ি বলেন, যে ক্ষেপণাস্ত্র দিয়ে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে তা এখনও উন্মোচন করা হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ