সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি শেষে আজ খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। টানা ১০ দিনের ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে নিয়মিত পাঠদান।

তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও কয়েক দিন থাকছে। কলেজে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে ছুটি শুরু হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায়।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

গত ২২ অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এর ফলে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পান শিক্ষক-শিক্ষার্থীরা। ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে শ্রেণিকক্ষের কার্যক্রম।
 
অন্যদিকে কলেজগুলোতে ছুটি শুরু হয় গত ১৮ অক্টোবর। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেওয়া এ ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর।

এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলো খুলবে ১ নভেম্বর রবিবার। সেদিন থেকে সরকারি-বেসরকারি কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ