সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন?

মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুফতি গোলাম মাওলা রহ. প্রতিষ্ঠিত আশরাফ ফাউন্ডেশন গুনইয়ের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল ও প্রতিষ্ঠাতার জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদরাসা দারুল আশরাফের শাহী ঈদগাহ ময়দানে বিকেল ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আশরাফ ফাউন্ডেশনের সভাপতি মুফতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সহসভাপতি ও স্মারকগ্রন্থের সম্পাদক মুফতি উবায়দুল হক খান এবং সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান।

মাহফিলে ইসলাহি বয়ান পেশ করেন মাওলানা আতাউর রহমান (পাকিস্তানি হুজুর), মুহাদ্দিস, জামিয়া কাসিমুল উলুম দরগাহ, সিলেট; মাওলানা ফজলুর রহমান খান, শায়খুল হাদিস, আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কুরআন মাদরাসা, বানিয়াচং; মাওলানা সাইদুর রহমান হামিদী, শায়খে বরুণা এবং মাওলানা আসজদ আহমদ, ইমাম ও খতিব, হজরত শাহজালাল রহ. দরগাহ জামে মসজিদ, সিলেট।

মুফতি গোলাম মাওলা রহ.-এর জীবন, কর্ম, আদর্শ ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন মাওলানা মুখলিসুর রহমান, খতিব, গ্যানিগঞ্জ বাজার জামে মসজিদ, বানিয়াচং; মুফতি হাবিবুর রহমান কাসেমী, মৌলভীবাজার; মাওলানা গোলাম কাদির, শিক্ষাসচিব, দারুল কুরআন মাদরাসা, বানিয়াচং; মাওলানা আবদুল জলিল ইউসুফী, মুহতামিম, মম্বাউল উলুম মাদরাসা, শিবপাশা; মাওলানা আশরাফ আলী, মুহাদ্দিস, দারুল কুরআন মাদরাসা, বানিয়াচং; মাওলানা সাদিক আহমদ, শিক্ষক, দারুল কুরআন মাদরাসা, বানিয়াচং; মাওলানা বশির আহমদ, বানিয়াচং এবং মাওলানা আবদুল গফুর কবির, মুহাদ্দিস, বরুণা মাদরাসা, মৌলভীবাজার।

শুভেচ্ছা বক্তব্য দেন সমাজসেবক রুহুল আমিন, আলহাজ মোস্তফা আল হাদী ও মাওলানা সালমান আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মুজীবুর রহমান জশকেশরী, নায়েবে মুহতামিম, দারুল কুরআন মাদরাসা, বানিয়াচং; মাওলানা সাজ্জাদুর রহমান, মুহাদ্দিস, দারুল কুরআন মাদরাসা, বানিয়াচং; মাওলানা শাহ খলিল আহমদ, মুহতামিম, হযরত শায়খে গুনই মাদরাসা; মাওলানা মাকসুদ আহমদ, মুহতামিম, শান্তিনগর মাদরাসা, গুনই; মুফতি লুৎফুর রহমান, মুহতামিম, ইমামবাড়ি মাদরাসা; মাওলানা গোলাম রহমান খান, নায়েবে মুহতামিম, মাদরাসা দারুল আশরাফ; মাওলানা নাসির উদ্দিন আল হাদী, মুহতামিম, আল-বারাকা মাদরাসা, আওয়াল মহল; মুফতি জিয়াউর রহমান ফারুকী, মুহাদ্দিস, হামিদনগর মাদরাসা, বাহুবল এবং মাওলানা শাহ সালেহ আহমদসহ বিভিন্ন মাদরাসার উলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

বক্তারা তাদের বক্তব্যে দীনি শিক্ষা, আত্মশুদ্ধি, ইখলাস, আমল ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, একজন মুখলিস মানুষের জীবন ও অবদান তাঁর ইন্তেকালের মধ্য দিয়ে শেষ হয়ে যায় না; বরং তাঁর রেখে যাওয়া আদর্শ ও কর্মের মাধ্যমে পরবর্তী প্রজন্মও আলোকিত হয়। মুফতি গোলাম মাওলা রহ. স্বল্প জীবনে দীনি শিক্ষা, মসজিদ, মাদরাসা, খানকাহ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যে অবদান রেখে গেছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মুফতি গোলাম মাওলা রহ.-এর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন। গ্রন্থটিতে বিভিন্ন শ্রেণি-পেশার লেখকের স্মৃতিচারণ, মূল্যায়ন ও জীবনঘনিষ্ঠ আলোচনা স্থান পেয়েছে। উপস্থিত ব্যক্তিরা বলেন, দীর্ঘদিনের স্মৃতি, ভালোবাসা ও কর্মময় জীবনের নানা দিক অক্ষরে ধারণ করা এ গ্রন্থ তাঁর অবদান সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০০২ সালের ১ নভেম্বর মুফতি গোলাম মাওলা রহ.-এর উদ্যোগে আশরাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দীনি শিক্ষা, ভ্রাতৃত্ববোধ, কুরআন শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার দুই যুগ পূর্তির এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাতার স্মৃতি, আদর্শ ও দীনি খেদমতের ধারাবাহিকতা নতুন করে স্মরণ করা হয়।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ