সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক বিক্ষোভ, কারখানা বন্ধ ও চলমান অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। এ পরিস্থিতি নিরসনে মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে অবিলম্বে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ আহ্বান জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর ও মহাসড়ক অবরোধের ঘটনায় পাঁচ শতাধিক পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ। একদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাব, জ্বালানির উচ্চমূল্য ও উৎপাদন ব্যয় বৃদ্ধি শিল্পমালিকদের চাপে ফেলেছে। অন্যদিকে বাড়িভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা ব্যয়ের বাড়তি চাপ শ্রমিকদের জীবন দুর্বিষহ করে তুলেছে।

নেতৃদ্বয় বলেন, দ্রুত টেকসই সমাধান করা না গেলে এবং অস্থিরতা অব্যাহত থাকলে অনেক কারখানা দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে দেশের গুরুত্বপূর্ণ এ শিল্প খাত আরও বড় সংকটে পড়বে।

বিবৃতিতে সরকারকে অবিলম্বে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে ন্যূনতম মজুরি বোর্ডের কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে দেশি-বিদেশি কোনো মহলের ইন্ধন বা সংশ্লিষ্টতা থাকলে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ