নিজস্ব প্রতিবেদক
নির্মাণকাজ সম্পন্ন হওয়ার প্রায় এক বছর পর উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানসংলগ্ন জামে মসজিদ।
সোমবার (২ নভেম্বর) কবরস্থান মসজিদে জোহরের নামাজ আদায় করেন মুসল্লিরা।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকীর আন্তরিক প্রচেষ্টা, জোরালো উদ্যোগ এবং এলাকার সর্বসাধারণের সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
মুফতি নুরুল আলম ইসহাকী জানান, গত শনিবার এক ভিডিও বার্তায় সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ মো. আবদুস সালামের দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানালে তারা তিন দিনের মধ্যে উদ্যোগ নিয়ে মসজিদটি খুলে দিয়েছেন।
তিনি আরও বলেন, আল্লাহ তাআলার ঘর মসজিদ তারাই আবাদ করে, যারা আল্লাহর ওপর, আখেরাতের ওপর ইমান ও বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন। আমাদের সকলকে সব সময় মাসাজিদ-মাদরাসার পাশে থাকার তৌফিক দান করুন।
এসএইচ/