শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

সাংবাদিক মুজাক্কির হত্যায় আরও তিনজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনার মামলায় আরও ৩ জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় এ নিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার (২৩ মার্চ) নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নবণীতা গুহ এ আবেদন মঞ্জুর করেন।

এর আগে রোববার (২১ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই তিনজনকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়। এই তিনজনই মির্জা কাদেরের অনুসারী।

গ্রেপ্তারকৃতরা হলেন- চরএলাহী ইউনিয়নের আব্দুল মালেক, মুছাপুর ইউনিয়নের ইকবাল চৌধুরী ও বসুরহাট পৌরসভার আবুল হাশেম।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, এসব আসামি অন্য মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন। আমরা তাদের সাংবাদিক বুরহান উদ্দিন হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালতে আবেদন করি। এ বিষয়ে শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবণীতা গুহ আমাদের আবেদন মঞ্জুর করেন। এখন এসব আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে ৭ মার্চ এ মামলায় বসুরহাট থেকে যুবলীগের কর্মী বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে বেলালের কাছ থেকে ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছিলেন পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি চলাকালে সাংবাদিক বুরহান উদ্দিন গুলিবিদ্ধ হন। ২০ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ