সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় ৯৫ জনকে নিয়োগ দেবে মারকাজুল ফুরকান শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

পানির দাম বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে ঢাকা ওয়াসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীবাসীকে সরবরাহ করা পানির দাম ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে ঢাকা ওয়াসা বোর্ড। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা ওয়াসা বোর্ডের ২৭৮তম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনলাইনে অনুষ্ঠিত এ সভায় ৫টি কর্মসূচি ছিল। এর মধ্যে ৩ নম্বর এজেন্ডা ছিল ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা ও উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে পহেলা জুলাই থেকে পানি ও পয়ঃঅভিকরের মূল্য সংযোজন।

ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা বলেন, আজকের বোর্ড সভায় পানির মূল্য সমন্বয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতি নাজুক আকার ধারণ করায় আপাতত এ প্রস্তাব অনুমোদন করা হয়নি। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা ওয়াসার প্রতি এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫-২৮ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ