সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় ৯৫ জনকে নিয়োগ দেবে মারকাজুল ফুরকান শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

জামিআ আফতাবনগরে দাওরায়ে হাদিস খোলার ঘোষণা, প্রাধান্য পাবে অসহায় মেধাবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা– জামিআ আফতাবনগরে দাওরায়ে হাদিস খোলার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসীন আল্লামা মুহাম্মদ আবূ মূসা। তিনি বলেন, আফতাবনগরে কওমি মাদরাসায় পড়তে আগ্রহী মেধাবী অসহায় শিক্ষার্থীদের প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। রোজার পর থেকে ইবতেদায়ী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদরাসা চালুর সিদ্ধান্ত নিয়েছি আমরা।

মঙ্গলবার (২৩ মার্চ) মাদরাসার চতুর্থ তলার ছাদ ঢালাই উদ্বোধনী ও দোয়া মাহফিলে আল্লামা মুহাম্মদ আবূ মূসা এসব কথা বলেন।

মাওলানা মুহাম্মদ আবূ মূসা বলেন, আমাদের আরও দুটো ছাদ ঢালাইয়ের কাজ এর পরপরই শুরু হবে ইনশাআল্লাহ। তিনশোর মতো শিক্ষার্থী এখানে ভর্তি করার পরিকল্পনা রয়েছে আমাদের।

আল্লামা আবূ মূসা চরিত্রবান শিক্ষার্থী গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা জোর দিতে চাই শিক্ষার্থীদের চরিত্রবান হিসেবে গড়ে তোলা বিষয়গুলোর উপর। আজকাল রাষ্ট্রের প্রয়োজনে, মানব উন্নয়নে কাজ করার ভালো মানুষ বড়ই প্রয়োজন।

যে বিষয়গুলো গুরুত্ব পাবে- ক. শিক্ষার্থীদের আখলাকী পরিবর্তন।
খ. আরবি ও বাংলা দেয়ালিকা প্রকাশ।
গ. বাংলা ও আরবি বক্তৃতায় শিক্ষার্থীদের পারদর্শী করে গড়ে তোলা।
ঘ. তাফসীর ও উলূমে হাদীসের উপর গুরুত্ব দেয়া।
ঙ. মাদরাসার পরিবেশ পরিচ্ছন্ন ও পাঠদান উপযোগী করা।

বিত্তশালীদের মাদরাসার প্রতি সুদৃষ্টি রাখার আহ্বান জানিয়ে জামিআ আফতাবনগরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মুফতি মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, আল্লাহর খালেস বান্দাদের শুভদৃষ্টিতেই এগিয়ে চলছে আমাদের এই প্রতিষ্ঠান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- রাজধানীর নূরবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসউদুল হক কাসেমী, সাতারকুল বড় মসজিদের খতীব মাওলানা আবদুল কাইয়ুম শেখ, জামিআ আনোয়ারুল উলূম সালামবাগের প্রিন্সিপাল মাওলানা হাসান মাহমুদ, মাদরাসা নূরে মদীনার প্রিন্সিপাল মাওলানা ইউসুফ, মাদরাসা উসমান রা.-এর প্রিন্সিপাল মাওলানা আবু মূসা কবির, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাওলানা মাসউদুল কাদির।

বাইতুন নূর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের, মুফতি দৌলত আলী, পাওয়ার গেটের ইমাম মাওলানা নুরুল ইসলাম আনসারী, আফতাবনগর তাজমহলের খতীব মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মাওলানা বেলায়েত হোসাইন, খাজা আজমিরী জামে মসজিদের খতীব মাওলানা ইয়াকুব আলী, শিল্পপতি মঞ্জুরুল হক, মাওলানা আবদুল্লাহ মাহমুদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ