শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রিটেনের রানীর শুভেচ্ছা বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সোমবার (২২ মার্চ) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে রানীর শুভেচ্ছার কথা জানানো হয়েছে।

২১ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। আমি বাংলাদেশের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি। বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন।’

‘আমি আশা করি, বিশ্বব্যাপী যে করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে তা দ্রুত কাটিয়ে উঠবে। পাশাপাশি ভালো সময়ের প্রত্যাশায় থাকলাম।’

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১৭ থেকে জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হয়েছে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যেই ব্রিটেনের রানী এ শুভেচ্ছা বার্তা পাঠালেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ