সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম!

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ভয়াবহ ওই হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি নিউজের

বোল্ডার পুলিশ প্রধান মেরিস হেরাল্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, কিং সপার্স সুপারমার্কেটে বোল্ডারের এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীকালে তা ইউটিউবেও প্রচার হয়েছে। কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এছাড়া সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়েও তেমন কিছু জানা যায়নি। পুলিশ বলছে এই ঘটনা তদন্ত হচ্ছে। অনেক দূর থেকেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে সোমবারের (২২ মার্চ) ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গভীরভাবে আহত এবং ক্ষুব্ধ।

বোলডার পুলিশ এই ঘটনার ২০ মিনিট টুইট করেছে। সেখানে বলা হয়েছে, বন্দুকধারী টেবিল মেসার কিং শপার্স স্ট্রিটে হামলা চালিয়েছে। এর দু'ঘণ্টা পরে লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি জানি না এখানে কি হচ্ছিল। আমি গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। এক বন্দুকধারী লোকজনের ওপর গুলি চালাচ্ছিল।

অপর এক প্রত্যক্ষদর্শী গোলাগুলির ঘটনা ভিডিয়ো করেছেন। সেখানে দেখা গেছে সুপারমার্কেটের ভেতরে এবং বাইরে মরদেহ পড়ে আছে। ঘটনাস্থল থেকে গালি গায়ে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

এক টুইট বার্তায় কলোরাডোর গভর্নর জেয়ার্ড পোলিশ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই শোক এবং বিষাদের সময়ে হতাহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা করি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ