মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

গোপালগঞ্জের বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জ সদর উপ‌জেলার চরপাথালিয়া এলাকার দোলা ফিলিং স্টেশনের সামনে বাসের ধাক্কায় আফসা খাসম (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হ‌য়ে‌ছেন।

সোমবার (২২ মার্চ) রাত ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়‌কের গোপালগঞ্জ সদর উপ‌জেলার চরপাথা‌লিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

‌নিহত স্কুল ছাত্রী আফসা খাসম টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার পাকুর‌তিয়া গ্রা‌মের খা‌য়ের শে‌খের মে‌য়ে এবং বাঁশবা‌ড়িয়া হাই স্কু‌লের ৮ম শ্রেণীর ছাত্রী। সে গোপালগঞ্জ জেলা শহ‌রের মৌলভীপাড়া এলাকায় বো‌নের বাসায় থাক‌তো।

স্থানীয় সূ‌ত্রে জানা ‌গে‌ছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে একটি মটর সাই‌কেল‌কে ধাক্কা দি‌লে সিট‌কে পড়ে ঘটনাস্থ‌লেই আরোহী স্কুলছাত্রী আফসা খানমের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক তা‌কে ফেলে রেখে পালিয়ে যায়।

প‌রে খবর পে‌য়ে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার ক‌রে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ম‌র্গে পাঠা‌নো হয়।

‌গোপালগ‌ঞ্জের ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে থানা প‌লি‌শের এসআই ম‌নির আহ‌মেদ ব‌লে‌ছেন, ঘটনাস্থল থে‌কে তারা লাশ উদ্ধার ক‌রে‌ছেন। ঘাতক বাস‌টি দূর্ঘটনা ঘ‌টি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ায় কাউ‌কে আটক করা সম্ভব হয়‌নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ