মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

ইসরায়েলি কারাগারে সর্ব প্রথম আটক হওয়া ফিলিস্তিনি বন্দির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি কারাগারে যাওয়া প্রথম ফিলিস্তিনি বন্দি মাহমুদ বাকির হিজাজি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। সোমবার তিনি মারা যান বেলে জানা গেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাফেয়ার্স ও ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। বার্তা সংস্থা আনাদুলু এমন খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হিজাজি ছিলেন আত্মত্যাগের প্রতীক। পরবর্তী প্রজন্মের জন্য জাতীয় ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ লড়াই রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়ে বাণী দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মঙ্গলবার সামরিক মর্যাদায় হিজাজিকে দাফন করার কথা রয়েছে। ১৯৩৬ সালে জেরুসালেমে জন্মগ্রহণ করেছেন তিনি। ১৯৬৫ সালের জানুয়ারিতে বাইত জিবরিন শহরে এক অভিযানে ইসরায়েলি বাহিনীর হাতে তিনি আটক হন। পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধার মুখে তা কার্যকর করা হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ