শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

আল্লামা নোমান ফয়জী সাহেবের ইন্তেকালে শানে সাহাবা কাউন্সিলের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম হাটহাজারী মেখল মাদরাসার পরিচালক ও হাটহাজারী মাদরাসার মজলিসে শূরার অন্যতম সদস্য মাওলানা নোমান ফয়জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশের আমীর মুফতি শামীম আল-আরকাম ও মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী।

আল্লামা নোমান ফয়জীর ইন্তেকালের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শানে সাহাবার আমীর মুফতি শামীম আল-আরকাম ও মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, মরহুম আল্লামা নোমান ফয়জী রহ. এর ইন্তেকালে জাতি এক দরদী রাহবারকে হারালো, তার ইন্তেকাল মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি সাধিত হল। তিনি ছিলেন দেশ-জাতি, ও মিল্লাতে ইসলামিয়ার অবিভাবক এবং মাদারিসে কাওমিয়ার জন্য অমূল্য এক সম্পদ।

শোক বার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, আল্লামা নোমান ফয়জী রহ. অত্যন্ত সহজ-সরল ও খোদাভীরু মানুষ ছিলেন। তিনি অমৃত্যু দ্বীন- ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। ৷ তার ইন্তেকালের দেশবাসী একজন প্রজ্ঞাবান নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে হারালো, যা সহজে পূরণ হবার নয়। আমরা মহান আল্লাহ তা'য়ালার দরবারে দোয়াকরি তিনি যেন দ্বীন দরদি এ মহান আলেমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ