শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

আল্লামা নোমান ফয়জী ইন্তেকালে খাগড়াছড়ি ওলামা ঐক্য পরিষদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম হাটহাজারী মেখল মাদরাসার পরিচালক ও হাটহাজারী দারুল উলুম মাদরাসার মজলিসে শূরার অন্যতম সদস্য মাওলানা নোমান ফয়জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম সরলী ও সেক্রেটারী মাওলানা রেজাউল করিম মেজবাহ।

নেতৃবৃন্দ বলেন, আল্লামা নোমান ফয়জী রহ. অত্যন্ত সহজ-সরল ও খোদাভীরু মানুষ ছিলেন। তিনি অমৃত্যু দ্বীন-ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন৷ তার ইন্তেকালের দেশবাসী একজন প্রজ্ঞাবান নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে হারালো, যা সহজে পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত এবং শোকাহত পরিবার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন।

উল্লেখ্য, আল্লামা নোমান ফয়জী সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ