সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম!

২৪ মার্চ দেয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৪ মার্চ স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান বাতিল করেছে সরকার। তবে স্বাধীনতা পুরস্কার দেয়ার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।

রোববার (২১ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে জানানো হয়, এ বছর নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান উপলক্ষে ২৪ মার্চ এ অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। অনিবার্য কারণবশত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ’

গত ৭ মার্চ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ