মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে গত শনিবার ব্যাপক বিক্ষোভ হয়েছে দেশটিতে। অধিকৃত জেরুসালেমে কয়েক হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, চতুর্থ সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে এই বিক্ষোভ হলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। অনেকেই ইসরায়েলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

২৩ মার্চ নির্বাচন হতে চলেছে। এবারও নেতানিয়াহুর দল সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। বিভিন্ন জরিপে সে ধরনের ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে নেতানিয়াহুর সমর্থকরা মনে করছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় আরববিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এসব কারণে ইসরায়েলের বাসিন্দারা নেতানিয়াহুর দলকে বিপুল ভোটে বিজয়ী করবে।

তবে ঘুষ নেওয়া, প্রতারণা ও দুর্নীতির অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তার বিরুদ্ধে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ করেছে বিরোধীদলগুলো।

-এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ