শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

দেশে করোনা সংক্রমণ বাড়লেও মানুষ সতর্ক হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কয়েক দিন ধরে দেশে করোনার সংক্রমণ বাড়ছে। কিন্তু কেউই স্বাস্থ্যবিধি মানছে না।

রোববার রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) নবনির্মিত ভবন ও মুজিব কর্নার ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়লেও মানুষ সতর্ক হচ্ছে না। বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, কক্সবাজার, বান্দরবান বেড়াতে যাচ্ছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি, গত ১৫ দিনে কক্সবাজারে প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণ করেছেন। এদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক ব্যবহার করেনি। যারা বেড়াতে কিংবা ঘুরতে গিয়েছিল, তাদের অনেকেই আক্রান্ত হচ্ছেন।

সিএমএসডির পরিচালক ড. আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা বেগম, অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সিএমএসডির উপপরিচালক ডা. তউহীদ আহমদ বক্তব্য দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ