শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মুহা. এনামুর রহমান করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মুহা. এনামুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ মার্চ) কোভিড-১৯ পরীক্ষার জন্য তিনি নমুনা দিয়েছিলেন।

রোববার (২১ মার্চ) তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহা. সেলিম হোসেন জানান, প্রতিমন্ত্রী শনিবার (২০ মার্চ) কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। আজ তার রেজাল্ট পজিটিভ আসে।

প্রতিমন্ত্রী বর্তমানে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান জনসংযোগ কর্মকর্তা সেলিম।

আর প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিস) কোয়ারেন্টিনে রয়েছেন।

এর আগে এই মন্ত্রণালয়ের সচিব মুহা. মোহসীন করোনা ভাইারাসে আক্রান্ত হন। মহামারি শুরুর পর বেশ কয়েকজন মন্ত্রী-সচিব আক্রান্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ