সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম!

কুড়িগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় রাইজিং ট্রান্সপোর্টের মায়ের দোয়া নামক একটি কাভার্ডভ্যানের ধাক্কায় আয়নাল হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২১ মার্চ) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আয়নাল হোসেন কাজিপাড়া গ্রামের মৃত শরমত আলীর তৃতীয় পুত্র বলে নিশ্চিত করেছেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. সাইদুর রহমান।

পুলিশ ও এলাকাবাসী জানান, নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী রাইজিং ট্রান্সপোর্টের মায়ের দোয়া নামক কাভার্ডভ্যানটি পাটেশ্বরী বাজার এলাকায় পথচারী আয়নাল হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এলাকাবাসী গাড়িটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ