শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১২ দেশে ভ্রমণ নিষিদ্ধ করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণরোধে পাকিস্তানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ) ১২টি দেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া করোনার নতুন ধরন সম্প্রতি পাকিস্তানে ছড়িয়ে পড়ায় শনিবার এ পদক্ষেপ নেয় সিএএ।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। এক্ষেত্রে বিভিন্ন দেশকে এ, বি ও সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। ক্যাটাগরি সি অংশে তালিকাভুক্ত ১২টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি এসব থেকে পাকিস্তানে ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২৩ মার্চ (মঙ্গলবার) থেকে এপ্রিল ৫ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এক নির্দেশনায় সিএএ জানায়, করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ‘ন্যাশনাল কমান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) সুপারিশ অনুযায়ী, ক্যাটাগরি সি-এর দেশগুলো থেকে পাকিস্তানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এভিয়েশন বিভাগের এক মুখপাত্র জানান, সিএএ এবার ক্যাটাগরি সি হালনাগাদ করেছে ও যুক্তরাজ্যকে ক্যাটাগরি সি থেকে বি’তে স্থানান্তর করেছে। সিএএ জানায়, ক্যাটাগরি এ-এর দেশগুলো থেকে আগত যাত্রীদের পাকিস্তানে প্রবেশের আগে করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজন নেই।

ক্যাটাগরি এ-এর দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ভুটান, চীন, ফিজি, জাপান, কাজাখস্তান, লাওস, মঙ্গোলিয়া, মৌরিতানিয়া, মরক্কো, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, ত্রিনিদাদ ও টোবাগো এবং ভিয়েতনাম।

সি ক্যাটাগরিতে- অর্থাৎ পূর্ণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো হলো- বতসোয়ানা, ব্রাজিল, কলম্বিয়া, কোমোরোস, ঘানা, কেনিয়া, মোজাম্বিক, পেরু, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও জাম্বিয়া। নির্দেশনায় বলা হয়, যেসব দেশ ক্যাটাগরি এ বা সি কোনোটিতেই নেই তারা ক্যাটাগরি বি’তে থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ