সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাশ্রয়ী দামের স্মার্টফোন আনল স্যামসাং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাশ্রয়ী দামের স্মার্টফোন আনল স্যামসাং। ফোনটির মডেল গ্যালাক্সি এম০২এস। এই ফোনে থাকছে শক্তিশালী ব্যাটারি এবং ভালো মানের ক্যামেরা। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ফোনটি অবমুক্ত করে স্যামসাং। ফোনটি বাংলাদেশের বাজারে আসলে এর দাম হবে ১২-১৪ হাজার টাকার মধ্যে।

সাশ্রয়ী দামের ফোন হলেও এতে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহৃত হয়েছে। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ মডেলের চিপসেট। ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।

৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ও ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে ফোনটি পাওয়া যাবে। কালো নীল ও লাল রঙে পাওয়া যাবে ডিভাইসটি।

এই ফোনটি চলবে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি স্ক্রিন। যার রেজোলিউশন এইচডি প্লাস। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯।

ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এরসঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার এফ/২.২।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ