রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চাচ্ছে মোদি সরকার: মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজেপির কেন্দ্রীয় সরকার ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চাইছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশব্যাপী অস্থিরতা তৈরি করতেই নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পাস করেছে নরেন্দ্র মোদি প্রশাসন।

নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভে ভারতের বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও উত্তাল রাজপথ। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ডাকা তিনদিনের রোডমার্চ কর্মসূচি সোমবার দুপুরে শুরু হয়।

পরে মহাসমাবেশে কথা বলেন মমতা। প্রথম দিন বিক্ষোভকারীরা কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত পদযাত্রা করেন। এতে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলমান বিক্ষোভে সহিংসতা এড়াতে এরইমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা। সোমবার রাতের মধ্যে গোটা পশ্চিমবঙ্গেই ইন্টারনেট সেবা বন্ধের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রোড মার্চের দ্বিতীয়দিন দুপুর ১২ টা থেকে যাদবপুর বাসস্ট্যান্ড থেকে যদুবাবুর বাজার পর্যন্ত কর্মসূচি পালিত হবে। তৃতীয় দিন হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ