রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সিঙ্গাপুরে মসজিদে আশ্রয় পেল গৃহহীনরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সুলতান মসজিদে দেশটির গৃহহীন মানুষদের অস্থায়ীভাবে থাকার জায়গা করে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে অসহায় মানুষের জন্য দেশটির প্রথম কোনো মসজিদ এমন ঘোষণা দিল।

মসজিদটি ঘোষণা করেছে, গৃহহীনরা রাতে ঘুমানোর জন্য মসজিদে স্থান পাবেন। মসজিদের ডানপাশে অ্যানেক্স বিল্ডিংয়ের বেজমেন্টে গৃহহীনরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেখানে অবস্থান ও ঘুমানোর সুযোগ পাবেন।

সুলতান মসজিদের সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আইজুদ্দিন জামালউদ্দিন জানিয়েছেন, ইবাদত-বন্দেগির পাশাপাশি গৃহহীন মানুষের সহায়তায় এগিয়ে আসা আমাদের দায়িত্ব। তাই তাদের থাকার জন্য মসজিদের মূল ভবনের একটু দূরে এসব মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই উদ্যোগ মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের কোনো সমস্যা সৃষ্টি করবে না। কারণ গৃহহীন মানুষের থাকার ঘরে প্রবেশের জন্য সেখানকার অন্য আরেকটি প্রবেশপথ রয়েছে।

মসজিদের বেজমেন্টে পাঁচজনের থাকার মতো রুম রয়েছে। যেখানে নতুন ফ্যান, পরিস্কার বালিশ এবং আরামদায়ক বিছানার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রুমের ভেতরে রয়েছে বোতলজাত পানিরও সুব্যবস্থা আছে।

তবে এখানে থাকার জন্য আসা গৃহহীনদের মসজিদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাছে নিবন্ধন করতে হবে। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে এই আশ্রয়কেন্দ্রে শুধুমাত্র পুরুষরা থাকতে পারবেন।

মসজিদ কর্তৃপক্ষ ভবিষ্যতে এই উদ্যোগটি আরও বিস্তৃত আকারে করবে বলে আশা ব্যক্ত করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ