সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

মারকাযুদ দিরাসায় 'ইতিহাস গ্রন্থ; পাঠ ও প্রয়োজনীয়তা' শীর্ষক আলোচনা সভা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতীত ইতিহাস থেকে নেয়া শিক্ষা ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার পাথেয়। একজন সফল ব্যক্তি, একটি ভাল পরিবার কিংবা কোন সমৃদ্ধশালী সমাজ গঠনে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার কোন বিকল্প নেই। এরই প্রেক্ষিতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাঝে ইতিহাসের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও বৈশিষ্ট্য বিষয়ে যুগপৎ ধারণা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর মিরপুরস্থ শেওড়াপাড়ার মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকায় অনুষ্ঠিত হবে 'ইতিহাস গ্রন্থ ; পাঠ ও প্রয়োজনীয়তা' শীর্ষক আলোচনা সভা।

আজ বুধবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব মিরপুরের শেওড়াপাড়াস্থ মারকাযের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে উল্লেখিত বিষয়ে আলোচনা করবেন ইতিহাস বিষয়ক লেখক ইমরান রায়হান। তাছাড়া, ইতিহাসবোদ্ধা আরও একাধিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সভায়।

মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ প্রতিভাবান আলেমে মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আওয়ার ইসলামকে বলেন,'তারিখ দোহরাতি হে (ইতিহাস ফিরে ফিরে আসে)। এজন্য ইতিহাস জানা এবং তা থেকে ভবিষ্যৎ জীবনে শিক্ষা গ্রহণ করা অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর আজকের তরুণ শিক্ষার্থীরা আগামী দিনে জাতির কর্ণধার হবে; উত্তরসূরিদের থেকে ঘটে যাওয়া কোন ভুলের পুনরাবৃত্তি যেন তারা তাদের ভবিষ্যৎ জীবনে না ঘটায় এজন্য আমরা এজাতীয় একটি অনুষ্ঠান আয়োজনে আগ্রহী হয়েছি।

“তাছাড়া, ব্যক্তি থেকে শুরু করে বিরাট কোন সমাজ গঠনেও ইতিহাস-পাঠ অত্যন্ত জরুরি একটি ব্যাপার। কেননা, বাস্তব জীবনের উন্নতি ও উৎকর্ষতা অর্জনে ইতিহাসের শিক্ষা অন্যতম হাতিয়ার বিবেচনা করি আমরা। আর এসব দিক লক্ষ্য করেই এই আলোচনা সভার আয়োজন'।” যোগ করেন তিনি।

ব্যতিক্রমী এই আলোচনা-সভা মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে রাত ৯ টা নাগাদ শেষ হবার কথা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ