||শায়খ মাহফুয আহমদ||
হজরত মাওলানা আনযার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ ছিলেন বিগত শতাব্দীর জগদ্বিখ্যাত হাদিস বিশারদ হযরত মাওলানা মুহাম্মাদ আনওয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ এর সুযোগ্য পুত্র। নিকট অতীতের আকাবির সম্বন্ধে তাঁর জানাশোনার পরিধি ছিল অত্যন্ত বিস্তৃত। নিজ শাগরেদদেরকে জোর তাগিদ দিয়ে তিনি বলতেন, আমাদের মনীষীদের জীবনবৃত্তান্ত নিয়মিত পাঠ করো। তাঁদের জীবনী পাঠ করলে নতুন প্রজন্ম নিজেদের জীবন গঠনের দিকনির্দেশনা গ্রহণ করবে, সঠিক পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে এবং চিত্তাকর্ষক নিত্যনতুন ভ্রান্ত মতবাদের প্রভাব থেকে নিজেকে নিরাপদ রাখার শিক্ষা অর্জন করবে।
হজরত মাওলানা আনযার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আরও বলতেন, দেখো, কেবল বই-পুস্তক পড়ে কিছু তথ্যগত জ্ঞান অর্জন করা গেলেও সেই জ্ঞানের (ইলমের) আলোকে জীবন সাজানোর ক্ষেত্রে পূর্ববর্তী পুণ্যবান মনীষীগণ (সালাফে সালিহীন) এর জীবনেতিহাস পাঠের কোনো বিকল্প নেই। এজন্যই ‘কিতাবুল্লাহ’ এবং ‘রিজালুল্লাহ’— উভয়ের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে তিনি আক্ষেপ করে বলতেন, আজকাল ছাত্রদেরকে আকাবির উলামায়ে কেরামের জীবনী সম্পর্কে জিজ্ঞেস করলে দেখা যায়, এ বিষয়ে তাদ