শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

চার অতিরিক্ত ও তিন উপ সচিবের দপ্তর বদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশাসনে চার অতিরিক্ত সচিব ও তিন উপ সচিব পদমর্যদার কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

আজ সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম এবং মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জারি করা প্রজ্ঞপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব ) সড়ক পরিবহন ও মহা-সড়ক বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগে বদলি করা হয়েছে।

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যালয়ের অতিরিক্ত রেজিস্টার জ্যোতির্ময় বর্মনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত আখতারি বেগমকে কৃষি মন্ত্রণালয়ে এবং অর্থ বিভাগে সংযুক্ত মো. আবু ফারুককে অর্থ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, নিউরো ডেভোলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্টের পরিচালক (উপ সচিব) তপন কুমার নাথকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ