শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

বাড়তি করারোপের বিরুদ্ধে জর্ডানে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের বাড়তি করারোপের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জর্ডানে। শুক্রবার রাজধানী আম্মানে নতুন কর আইনের বিরুদ্ধে বিক্ষোভ করে হাজারো মানুষ।

বিক্ষোভকালে তারা প্রধানমন্ত্রী ওমর-আল রাজ্জাকের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীদের দাবি, কর বাড়ানোর ঘোষণা দেয়া হলেও আইনে সরকারি সংস্থাগুলোর ব্যয় ও দুর্নীতি কমানোর কোনো প্রতিশ্রুতি নেই। এছাড়াও, এ আইন ধনী-দরিদ্রের ব্যবধান আরও বাড়াবে।

কিছুদিন আগে নতুন কর আইনের প্রস্তাব করায় জনসাধারণের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী হানি মুলকি। পরে ক্ষমতায় আসেন বর্তমান প্রধানমন্ত্রী ওমর-আল রাজ্জাক।

জানা যায়, দু'সপ্তাহ আগে পার্লামেন্টে পাস হওয়া নতুন এ আইনটি আগের সরকারের প্রস্তাবিত আইনের 'মুখোশ' বলে দাবি বিক্ষোভকারীদের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ