শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে শিক্ষকদের সহযোগিতা চাইল ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) এই নির্দেশনা সংবলিত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) দেয়া হয়েছে। এখন এই নির্দেশনা সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবে মাউশি।

এ ছাড়া আরপিওর ৪৪-ই অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর থেকে ফল ঘোষণার ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি না করার বিধান রয়েছে।

চিঠিতে আরো বলা হয়, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এই কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সারওয়ার হোসেন স্বাক্ষরিত মাউশিতে দেয়া চিঠিতে বলা হয়, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং আরপিওর (গণপ্রতিনিধিত্ব আদেশ) ৫ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের কাজে সহায়তা প্রদান সব নির্বাহী বিভাগের কর্তব্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ