সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ

‘নির্বাচন সামনে রেখে মসজিদে মসজিদে ঘুরছেন মোদি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভা নির্বাচন সামনে রেখে নির্বাচনে মুসলিমদের ভোট পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মসজিদে মসজিদে ঘুরছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য ইদ্রিস আলি।

ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তৃণমূলের এ নেতা বলেন, এটা ভোটের রাজনীতি। আজ লোকসভা ভোটের আগে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী মুসলিম দরদি হয়ে উঠলেন।

আলি আরো বলেন, নরেন্দ্র মোদি একসময় সবার সামনে মুসলিমদের টুপি পরতে চাননি আর আজ তিনি মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছেন। এসব চালাকি মুসলিমরা বোঝে। এভাবে উনি সংখ্যালঘুদের ভোট পাবেন না। একদিকে তাদের উপর নির্যাতন করছে, বাবরি মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করছেন। এগুলো মুসলিমরা বুঝে।

রাজনীতিতে কংগ্রেসের হাত ধরে  হাতেখড়ি ইদ্রিস আলির। রাজনীতি করছেন প্রায় ৪০ বছর। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন তিনি তৃণমূলের এমপি।

আলি বলেন, পুরো বাংলায় বিজেপি অশান্তি ছড়াতে চাইছে। হিন্দু-মুসলিমের মধ্যে অশান্তি-বিভেদ ছড়াচ্ছে তারা। মুসলিমদের গোপনে জরিপ করছেন।

ইদ্রিস আলির বক্তব্য হলো, পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ মুসলিম ভোটের সিংহভাগ পেয়ে থাকে তৃণমূল। এবার সেই ভোটে ভাগ বসাতে মোদি চালাকির আশ্রয় নিয়েছে। কিন্তু মুসলিমদের একটিও ভোট বিজেপি পাবে না। মুসলিমরা চেনে কে বন্ধু কে শত্রু।

বিজেপির কারণে আজ বাবরি মসজিদ নিয়ে এক কাহিনী হচ্ছে। আজ যারা বাবরি মসজিদকে ফিরিয়ে দিতে পারবে তারাই ক্ষমতার যোগ্য বলে মনে করি আমি।

সূত্র: ডন নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ