বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’

বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দেশের কওমি মাদরাসার ছাত্রদের অধিকার আদায় ও সেবামূলক সংগঠন বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জামিল সিদ্দিকীকে সভাপতি ও সাজিদ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

কওমি ছাত্র ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সিনিয়র সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক তানজিল আমির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এহতেশামুল হক সাখী ও সিনিয়র সদস্য সানাউল্লাহ খাঁন নতুন কমিটির অনুমোদন দেন।   

কমিটিতে রফিকুল ইসলাম আইনীকে সিনিয়র সহ-সভাপতি, কেফায়েতুল্লাহ ফাহিমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. নূর হোসাইনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। 

এছাড়া আগামী ৪০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করারও সিদ্ধান্ত হয।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামের মধ্যপন্থা ও উদারতার আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তরুণ আলেমদের সব মত-পথের ঊর্ধ্বে উঠে দাওয়াতি মানসিকতায় এক হওয়ার প্রেরণায় কাজ করে বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম।  নতুন প্রজন্মের সামনে পূর্ণভাবে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা ও মতাদর্শকেন্দ্রিক বিরোধে না জড়িয়ে সবার মধ্যে ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়া এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য। 

সব দল ও মতের ঊর্ধ্বে উঠে কওমি ছাত্রদের নিয়ে বৈচিত্র্যের মাঝে ঐক্য করাই ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য। বৃহত্তর ঐক্যের জন্য প্রয়োজন মনস্তত্ত্বিক ঐক্য গড়ে তোলা। যেটিকে বলা যায় বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর। সে উদ্দেশ্যকে সামনে রেখে রাজনৈতিক ধারার বাইরে দেশের কওমি মাদ্রাসার ছাত্রদের অধিকার আদায় ও সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয় বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম।

কয়েক বছর ধরেই ঘরোয়া ও সামাজিক বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম। করোনা মহামারীতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অসহায় ছাত্রদের সহায়তার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিও পালন করেছে অরাজনৈতিক এ সংগঠনটি।

২০২০ সালে সিরাজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তেজগাঁও বেগুনবাড়ি মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ায় ঘটনার তদন্ত দাবি করে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করা হয়। 

২০২২ সালের ২৫ ডিসেম্বর দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস বিভাগের প্রধান আল্লামা আবদুল্লাহ মারুফীকে প্রধান অতিথি করে আন্তর্জাতিক শিক্ষা সেমিনারের আয়োজন করা হয়। এছাড়া রমজানে সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দেশবরেণ্য উলামায়ে কেরামের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে কওমি মাদরাসাভিত্তিক সেবামূলক এ সংগঠনটি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ