সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


কুমিল্লায় ‘ইসলাম, নারীসমাজ ও উম্মাহর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়া রশীদিয়া আযীযুল উলূম, রাণীরবাজার, কুমিল্লা-এর দাওয়াহ বিভাগের উদ্যোগে বিতর্কিত নারী সংস্কার কমিশনের কুরআন-হাদীস বিরোধী প্রতিবেদনের পর্যালোচনা বিষয়ক সেমিনার “ইসলাম, নারীসমাজ ও উম্মাহর করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জুন, রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেমিনার চলে।

মাদ্রাসার মসজিদে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রাণীরবাজার মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা মুনির হোসেন। সেমিনারে প্রধান মেহমান ছিলেন কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নূরুল হক। প্রধান আলোচক ছিলেন গবেষক আলেম ও বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ। এছাড়াও সারগর্ভ আলোচনা করেন বিশিষ্ট আলোচক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। 

আলোচকরা বলেন, শুধু নারীর নয়, বরং মানব জাতির প্রতিটি শ্রেণীর মুক্তি ও সাফল্য ইসলামের আদর্শে নিহীত রয়েছে। ইসলামী নীতি ও বিধানের সাথে সাংঘর্ষিক কোনো নারীনীতি ও প্রতিবেদন গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ বিতর্কিত নারীনীতি ও প্রতিবেদন বাতিল কà