বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

৪ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে ইফা শিক্ষকদের স্মারকলিপি প্রদান 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন 

প্রধান উপদেষ্টা বরাবরে ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা দেশব্যাপী জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

রোববার ২৫ মে এক বিবৃতিতে এ তথ্য জানান, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন। 

সূত্রে জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দেশব্যাপী এক হাজার দশটি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ে অনুমোদনে বিলম্ব হওয়ায় জানুয়ারি ২০২৫ থেকে গত ৫ মাস যাবত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণ বেতন-ভাতা পাচ্ছেন না।
গত রমজানের ঈদে তাদের পরিবারে খুশির ছোঁয়া লাগেনি। আসন্ন কোরবানির ঈদের পূর্বে বেতন-ভাতা না পেলে শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের পরিবারগুলো এবং শিশু সন্তানরা ঈদের খুশি থেকে বঞ্চিত হবেন।

তাই দ্রুত প্রকল্প অনুমোদন এবং আসন্ন ঈদুল আযহার পূর্বেই বেতন-ভাতা পরিশোধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির আওতায় 'বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি' আজ দেশব্যাপী জেলা প্রশাসকগণের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।

ইতিপূর্বে ২০২০ সালে প্রকল্প অনুমোদনে বিলম্ব হওয়ায় শিক্ষক-শিক্ষিকাগণ পূর্ণ এক বছরের বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। কর্মরত থাকা অবস্থায়ও কেন বেতন-ভাতা দেয়া হয়নি, এর কোন সদুত্তর পাওয়া যায়নি। 

অথচ করোনা কালীন এ সকল শিক্ষকগণ দেশব্যাপী করোনা রোগীদের সেবা, করোনায় মৃত লাশের সম্মানজনকভাবে গোসল, জানাজা, দাফন-কাফনে এবং বন্যার্ত এলাকায় উদ্ধার কাজ, জরুরি ত্রাণ সরবরাহ ও ৫ আগস্ট পরবর্তী ট্রাফিক বিহীন অবস্থায় ঢাকা সহ দেশব্যাপী ট্রাফিক সেবা প্রদান করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যা ঐ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ভাইরাল নিউজ হিসেবে আলেম শিক্ষকগণ অনেক প্রশংসা কুড়িয়েছিলেন। 

জানা যায়, কিছুদিন আগে  এই প্রকল্পের এক অনলাইন জনমত যাচাই-২০২৫ এ ইসলামিক ফাউন্ডেশনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পজেটিভ মতামতের রেকর্ড সৃষ্টি করেছে।

আরও জানা যায়, প্রকল্পের বাজেটের অর্থ অনুমোদন দিলেও অর্থ মন্ত্রণালয়ের জনবল এর মিটিং না হওয়ায় প্রকল্পের প্রিএকনেক আটকে আছে।

শ্রমের মর্যাদা প্রদান ও মানবিক দিক বিবেচনায় দ্রুত প্রকল্প অনুমোদন করে আসন্ন ঈদের পূর্বেই বকেয়াসহ সকল বেতন-ভাতা পরিশোধ করার জোর দাবি জানিয়েছেন প্রকল্পে কর্মরত শিক্ষক-শিক্ষিকা এবং অফিস সহায়ক কর্মীরা।

তারা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকগণ যেখানে নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন সেখানে ইফা'র দারুল আরকাম মাদ্রাসা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীরা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন; এমন বৈষম্য কাম্য নয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ