সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


চবিতে কওমী স্টুডেন্টস নেটওয়ার্কের যাত্রা, সভাপতি আতহার নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কওমী মাদ্রাসা পটভূমি থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের অধিকার, প্রতিনিধিত্ব ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কওমী স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একটি অরাজনৈতিক, সামাজিক ও অলাভজনক সংগঠন হিসেবে।

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বৈঠকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে সংগঠনের আংশিক কমিটি নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন এম. আতহার নূর (শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, সেশন: ২০১৯-২০), এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুহাম্মাদ কুতুব উদ্দিন (শিক্ষার্থী, ইসলামী স্টাডিজ বিভাগ, সেশন: ২০১৯-২০)।

উক্ত বৈঠকে আগামী দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনেà¦