বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সীরাতকেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ময়মনসিংহে সিরাত চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান সীরাতকেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ মে) নগরীর তাহসীনুল কুরআন ওয়াস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসায় এই আয়োজন ছিল প্রাণ-প্রাচুর্যে ভরপুর। এতে সময়ের আলোচিত লেখক, সাংবাদিক প্রশিক্ষকদের উপস্থিতি আয়োজনকে করেছে প্রাণবন্ত।

সীরাতকেন্দ্রের কর্ণধার মাওলানা আমীর ইবনে আহমাদ জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগ্রহ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আগামী দিনে ময়মনসিংহে নতুন লেখক, সাংবাদিক গড়ে ওঠার ক্ষেত্রে এই আয়োজনটি ভিন্নমাত্রা যোগ করবে বলে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন। এধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলে আগ্রহীরা মত প্রকাশ করেছেন।

অনলাইন সাংবাদিকতা, লেখালেখির হাতেখড়ি, অনুবাদ সাহিত্য ও পত্রিকায় লেখালেখির কলাকৌশল, কবিতা লেখার কলাকৌশল, কেনো পড়বো কীভাবে পড়বো, বানান ও ছড়া সাহিত্য, কী লিখবো কেনো লিখবো, ইসলামের সামাজিক আচরণবিধিসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যা শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে।

প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, কবি সাইফ সিরাজ, কবি মাসউদুল কাদির, আলী হাসান তৈয়ব, কবি মুনীরুল ইসলাম, আমিন ইকবাল প্রমুখ। কর্মশালার সমন্বয় ও উপস্থাপনায় ছিলেন কবি ওয়ালিউল ইসলাম।

উপস্থিত ছিলেন সীরাতকেন্দ্রের চেয়ারম্যান মুফতি মুহিব্বুল্লাহ, মুফতি মাহবূবুল্লাহ কাসেমী, আলহাজ্ব শাহ মুশাররফ হোসাইন, কারী আবু সালেহ মুসাসহ সীরাতকেন্দ্রের দায়িত্বশীলরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ