বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাত জেগে কাজ করলে মেধা প্রখর হয় : গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিভিন্ন রকম মানুষ নিয়ে গড়ে উঠেছে সমাজ। এ সমাজের কেউবা আবার সকাল আবার কেউ রাত জেগে কাজ করতে পছন্দ করেন। অনেকে আবার সকালে দেরি করে ঘুম থেকে ওঠাকে বদঅভ্যাস বলে মনে করেন। তবে এবার এক গবেষণা বলছে ভিন্ন কথা।

গবেষণায় দেখা গেছে, যারা রাত জেগে কাজ করেন তাদের মেধা প্রখর হয়। তবে দিনের বেলা কাজ যারা কাজ করেন তাদের মেধাও যে কম প্রখর তা নয়। মূলত ক্রোনোটাইপ মানুষের কাজের ওপর প্রভাব ফেলে। এএনসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ক্রোনোটাইপ আপনার জ্ঞানের দক্ষতাকে প্রভাবিত করতে পারে। সাধারণত যারা রাত জেগে কাজ করেন তাদের ভোরে ওঠে কাজ করার চেয়ে গবেষণায় এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক বিএমজে পাবলিক হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি ২৬ হাজার লোকের ওপর করা হয়েছে। তারা সকলে বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করেছেন।

গবেষণার মূল উদ্দেশ্য ছিল ঘুমের সময়কাল, ধরন এবং বিভিন্ন অবস্থা কীভাবে মানসিক তীক্ষ্ণতা এবং সামগ্রিক জ্ঞানের ক্ষমতাকে প্রভাবিত করে তা খুঁজে বের করা।

গবেষণা দেখা গেছে, মস্তিষ্কের কার্যকারিতার জন্য একজন ব্যক্তির সাত থেকে ৯ ঘণ্টা ঘুমানো উচিত। তবে কোনো ব্যক্তির ক্রোনোটাইপ মেধাকে আরও শাণিত করে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের লিড অথোর রাহা ওয়েস্ট এক বিবৃতিতে বলেন, প্রাপ্ত বয়স্কদের মধ্যে রাত জেগে কাজ করা মানুষজন সকালে কাজ করা মানুষের চেয়ে মেধার পরীক্ষায় ভালো পারফর্ম করেছেন। ব্যক্তিগত পছন্দের বাইরে ক্রোনোটাইপ আমাদের জ্ঞানধারাকে প্রভাবিত করতে পারে।

ওয়েস্ট বলেন, এর মানেএই নয় যে সকালে কাজ করা মানুষের কর্মক্ষমতা খারাপ। এটি একটি সামগ্রিক প্রবণতার প্রতিফলন যেখানে সংখ্যাগরিষ্ঠতার ফলাফলের ভিত্তিতে এমনটির প্রমাণ মিলেছে। সেখানে দেখা গেছে রাত জেগে কাজ করা মানুষের কর্মক্ষমতা অন্যদের চেয়ে বেশি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ