রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার বিচার না হলে আগামী ৩১ জানুয়ারি ঢাকায় নারী সমাবেশের ঘোষণা দিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ভোটের কার্যক্রম শান্তিপূর্ণ ও নিরপেক্ষ না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জোর করে কেউ ক্ষমতায় গেলে তাঁর পরিণতি আগের চেয়েও খারাপ হবে। বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে। এর বিচার না হলে ৩১ জানুয়ারি ঢাকায় নারী সমাবেশ করবে জামায়াতে ইসলামী।’

এ সময় তিনি অভিযোগ করেন, যশোর, লালমনিরহাট ও কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি জায়গায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা হয়েছে। তাহের বলেন, ‘আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে জামায়াত। তবে রাজনৈতিক কারণে প্রতিপক্ষ দলগুলো নারীদের ওপর হামলা করছে।’

নারীদের ওপর হামলা হলে তাঁরা পিছিয়ে যাবেন উল্লেখ করে তিনি জামায়াতসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। তাহের বলেন, ‘ইলেকশন কমিশনের নীরবতা জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতার শামিল। এজন্য জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ