বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাদরাসা ছাত্র হত্যায় দুজনের ১০ বছরের সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদরাসা ছাত্র আতিককে হত্যার দায়ে দুজনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের শিশু আদালত-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

নিহত আতিকুর রহমান আতিক দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের আহম্মদ আলীর ছেলে।

আটকাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ সর্দারপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে সাদ্দাম মিয়া এবং ইসলামপুর উপজেলার হরিণধরা গ্রামের নাছির আলীর ছেলে রিপন মিয়া।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জের বানিয়ানীচর পশ্চিমপাড়ার আফতারিয়া হাফেজিয়া মাদরাসায় হাফেজ শেষ বর্ষের আবাসিক ছাত্র ছিলেন আতিকুর রহমান আতিক। পূর্ব বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালের ২৬ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় আতিকের ওপর হামলা চালায় একই মাদরাসার আবাসিক ছাত্র সাদ্দাম ও রিপন । এসময় ছুরির আঘাতে নিহত হোন আতিক।

ঘটনার দিনই দুজনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই বাবু মিয়া।

১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তরা তখন কিশোর ছিলেন সেই বিবেচনায় তাদের ১০ বছরের আটকাদেশ দেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ