বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হজ নিবন্ধন: আজ ছুটির দিনেও খোলা যেসব ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার সাপ্তাহিক ছুটি হলেও দেশের হজ কার্যক্রমে নিয়োজিত ব্যাংকগুলোর নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এসব শাখা স্বাভাবিক ব্যাংকিং সময় অনুযায়ী কার্যক্রম চালাবে।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে জারি করা সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে, হজ অর্থগ্রহণকারী ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আজকের দিনটিতে খোলা রাখতে হবে।

এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে হবে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্কুলারটি ইতোমধ্যে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ