বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার নওগাঁয় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁয় আব্দুর রহিম বাদশা (১১) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে এবং ফতেপুর রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

আজ শুক্রবার ১৭ অক্টবর সকালে ওই মাদরাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ।

শিক্ষক আব্দুল মাজেদ জানান, রাত আনুমানিক পৌনে চারটার দিকে তাহাজ্জুজ নামাজের জন্য উঠে দেখি মাদরাসার বারান্দার নিচে আব্দুর রহিম অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর তাকে কামরায় নিয়ে আসা হয় এবং মাদরাসা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। এ সময় রহিমকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করে সাড়া পাওয়া যায়নি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত অবস্থায় তাকে উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ